শোরগোল সম্পর্কে

শোরগোল মানে হইচই, হট্টগোল। বন্ধুরা মিলে যখন কিছু নিয়ে মেতে ওঠে, সেই আওয়াজটা। আমরা বানাই ছোট ছোট বাংলা খেলা, প্র্যাংক আর চ্যালেঞ্জ, যেগুলো শেষ করার পর বন্ধুদের না দেখিয়ে থাকা যায় না।

এখন পর্যন্ত ২৮টা খেলা: নব্বইয়ের দশকের স্মৃতি থেকে ঢাকার জ্যাম, আঞ্চলিক ভাষা থেকে বিয়েবাড়ির আত্মীয়-বিঙ্গো।

  • লগইন লাগে না খেলতে কোনো অ্যাকাউন্ট, ফোন নম্বর বা ইমেইল লাগে না।
  • তথ্য কম, মেয়াদ ছোট বেশিরভাগ খেলায় শুধু বেনামি হিসাব। বন্ধুদের লিংক কিছুদিন পর নিজেই মুছে যায়।
  • ছবি তোমার ফোনেই কার্ডের ছবি তোমার ফোনেই তৈরি হয়। আমাদের সার্ভারে কোনো ছবি আসে না।
  • বন্ধুদের নিয়ে প্রতিটা খেলা এমনভাবে বানানো যাতে শেষে বন্ধুদের ডাকতে ইচ্ছা করে।

কীভাবে চলে

প্রতিটা খেলা এক-দুই মিনিটের। খেলা শেষে তোমার জন্য একটা কার্ড তৈরি হয়, যেটা ফেসবুকে শেয়ার করলে বড় ছবিসহ দেখায়। বন্ধুরা সেই ছবিতে চাপলে সরাসরি খেলাটায় চলে আসে, আর দেখে তুমি কত পেয়েছো। কিছু খেলা আবার বন্ধুরা না খেললে শেষই হয় না: তুমি একটা লিংক বানাও, বন্ধুরা খেলে, তুমি দেখো কে কী বলল।

কী রাখি আর কী রাখি না, সব খুলে বলা আছে গোপনীয়তা নীতি-তে। সবার মজা ভালো রাখার নিয়ম আছে খেলার নিয়মকানুন-এ।

তথ্যের উৎস

  • জেলার সীমানা: geoBoundaries (geoboundaries.org), CC BY 4.0, মূল তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও OCHA। দেখানোর জন্য সরল করা হয়েছে।
  • জেলার জনসংখ্যা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জনশুমারি ২০২২।
  • আঞ্চলিক ভাষার প্রশ্ন: Vashantor ও BanglaDial আঞ্চলিক ভাষার ডেটাসেট, বাংলা উইকিপিডিয়ার উপভাষা নিবন্ধ, বাংলাপিডিয়া ও বিভিন্ন গবেষণাপত্র।
  • জেলার বিখ্যাত খাবার: ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকা, জেলা ব্র্যান্ডিং ও সংবাদমাধ্যম।
  • বানান: বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম।

ফন্ট

শোরগোলের লেখা Google Sans-এ, আর লোগো ও শিরোনাম Alkatra-য়। Alkatra এঁকেছেন সুমন ভাণ্ডারী, বাংলার দেয়ালে আলকাতরা আর কাঠি দিয়ে লেখা অক্ষর দেখে। কার্ডগুলোতে আছে Anek Bangla, Hind Siliguri, Baloo Da 2, Galada আর Tiro Bangla। সবগুলো SIL Open Font License-এ।

ভুল পেলে

কোনো জেলার খাবার, কোনো আঞ্চলিক শব্দ বা কোনো বানানে ভুল পেলে জানাও। আমরা ঠিক করে দেবো। আরও উপায় আছে যোগাযোগ পাতায়।

খেলো, প্র্যাংক করো, বন্ধুদের নিয়ে শোরগোল তোলো। লগইন লাগে না, ফোন নম্বরও না।

© 2026 Shorgol. Every game is just for fun.