শোরগোল ব্র্যান্ড
লোগো, রং, ফন্ট আর সোশ্যাল মিডিয়ার ছবি, সাংবাদিক আর পার্টনারদের জন্য। সব ফাইল নামিয়ে নিতে পারো। আরও কিছু লাগলে লেখো।
লোগো
একটা কথার বুদবুদ, যেটা চেঁচাচ্ছে: ভেতরে শ, কোণ থেকে তিনটা রেখা। সব ফাইল আউটলাইন করা SVG, কোনো ফন্ট লাগে না।
রং
বেগুনি আর রোদ-হলুদ মিলে শোরগোল। বাকিগুলো খেলাগুলোর জন্য। রঙের ওপর চাপলে কোড কপি হবে।
স্টিকার
প্রতিটা খেলার নিজের একটা স্টিকার: খেলার রঙের ওপর রোদের রেখা, তার ওপর সাদা কিনারা দিয়ে কাটা একটা ছবি। আর খেলার চার ধরনের চারটা রং আর চারটা স্টিকার।
#FFC93C#FF4D79#2E8BFF#14B88Eফন্ট
Alkatra
শোরগোল তোলো!
শিরোনাম আর লোগোর অক্ষর। এঁকেছেন সুমন ভাণ্ডারী, বাংলার দেয়ালে আলকাতরা আর কাঠি দিয়ে লেখা অক্ষর দেখে। শুধু বোল্ড, শুধু বড় লেখায়।
Google Sans
বন্ধুদের চ্যালেঞ্জ দাও
বাকি সব লেখা, বাংলা আর ইংরেজি, ৪০০ থেকে ৭০০ ওজনে। দুটোই SIL Open Font License-এ।
যা করবে না
- লোগোর রং নিজে বদলাবে না, টেনে লম্বা বা চ্যাপ্টা করবে না, আরও ঘোরাবে না।
- ছায়া, আউটলাইন বা অন্য কোনো ইফেক্ট দেবে না, আর নামটা অন্য ফন্টে লিখবে না।
- লোগোর চারপাশে অন্তত বুদবুদের লেজের সমান ফাঁকা জায়গা রাখবে।
- ব্যস্ত ছবির ওপর বসালে নিচে বেগুনি বা সাদা একটা জমিন দেবে।
অন্য কিছু দরকার হলে লেখো [email protected]-এ।
ছবি
শোরগোলের পাতা আর অ্যাপের জন্য তৈরি ছবি।